চৈতাল চৈতালী

মেঘেদের অঞ্চলে ভেসে বেড়ানো জোছনাবালিকা
তোমাকে বলে রাখি, মেঘ এবং জোছনা দুটোই
প্রিয় আমার। একদিন আকাশ এবং চাঁদ ছোঁয়ার ইচ্ছেয়
তোমার শরীরে হাত রেখেছিলাম।
এ পর্যন- আসতে তিন বছর সময় কাটাতে হয়েছে আমার।
মেয়েটি, তোমার মন ছুঁতে আরো তিনঘণ্টা লাগবে।
তারপর গোলাপে লিখে দেবো ভালবাসার কথা
এখন কেবল বিছানার অপেক্ষা।


১৩ আগস্ট ২০১২, পুরান বগুড়া, বগুড়া।

কোন মন্তব্য নেই: