উন্মুক্ত সমীকরণ

এমন একটা জীবন চেয়েছি জীবনভর
যেখানে উপন্যাসের গন্ধ আছে।
এমন একটা জীবন চেয়েছি যেখানে জ্যোষ্ঠ্য আষাঢ়
মানে কেবল আমাকাঁঠাল নয়-
বৃষ্টি অপরূপ।
সতি দূঃস্বপ্ন বরাবর ছিল, কিন' উপন্যাসের জীবনে
বিদেহী স্বপ্নরাশি হয়েছে সবসময়ের ঝাড়ঝোপ।
কোন একদিন ঘুম থেকে আগেভাগে জাগলে-
সকালের সূর্যের সাথে দেখা হলে তাকে বলতাম,
তারে বলো, সে আমার আজবপ্রাণপাখি।
এবং চোখ এবং অদ্ভূতআঁখি। ভালবাসা-প্রেমের
অশ্লীল মাখামাখি। দারুণ কাটছে এখন
অদ্ভুত বিশ্লেষণ। অদ্ভুত রণ।
মোস-াফিজ, বন্ধুবরেষু, এই প্রাচ্যের বেসরকারী নাগরিক
হয়েও সন-ান পরিচর্যায় আত্মমগ্ন হোসনি- ধন্যবাদ
তোকে। আর আমি দেখ কেমন বর্ণচোরা, কোথাও
না থেকে সবখানে পড়ে আছি।
বন্ধুবর, স্বজন আমার, একটা উপন্যাসের
জীবনকে জ্বালিয়ে দিতে ইচ্ছে করে।
আবার আরেক বাইশ মার্চে পুষ্পমাল্য দিয়ে আসি।
কিছুই হলো না দেখ, না বিপ্লব- বিদ্রোহ
কেবলই বিমূর্ত বিরহ, বিষন্মতা।
আমার উপন্যাসের গন্ধে কেবল বিদেহী প্রেমিকার
বিমুখী ব্যস-তা। তার বিপ্লব- বিদ্রোহ- ভালবাসা বিরুদ্ধ
শ্লোগান। তাই ঘুম থেকে আগেভাগে জেগে ওঠার চেয়ে
আমি বরং জেগেই থাকি।
আজকাল প্রেমিকার চেয়ে নরকের বুকে
অসভ্য হাত রাখি। 

| অংশু মোস্তাফিজ |
পুরান বগুড়া, বগুড়া।

কোন মন্তব্য নেই: